# Tags

পাঁচবিবিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার বিতরণ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ১৮ অক্টোবর/২৫

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বিশাল আকৃতির ছবি সম্বলিত আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭’তম প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার বিতরণ করা হয়। শনিবার সন্ধ্যায় পাঁচবিবি স্টেশন রোডে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠানিকভাবে যুবদলের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো পোস্টার গুলো উপজেলার ৮’টি ইউনিয়ন ও পৌর যুবদলের নেতাকর্মীর মাঝে বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম,
বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা বিএনপির সভাপতি জহুরুল আলম তরফদার রুকু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট, জেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক আনিসুর রহমান আনিস ও জেলা যুবদল নেতা মোঃ মাহমুদ হোসেন মামুন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল ও সদস্য সচিব এস এম নাহিদ হাসান। যুবদলের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো পোস্টার গুলো জনগুরুত্বপূর্ণ স্থানে টাঙ্গানোর জন্য সকলের প্রতি অনুরোধ করেন যুবনেতা আনিস ও মামুন।

 

পাঁচবিবিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার বিতরণ

চকরিয়ায় হত্যা মামলার আসামি গ্রেফতার